Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেচপাড়া চা বাগান খুলতে আজ বৈঠক

মেচপাড়া চা বাগান খুলতে আজ বৈঠক
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির বন্ধ মেচপাড়া চা বাগান খুলতে আজ, সোমবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় ত্রিপাক্ষিক বৈঠক হবে। শ্রমদপ্তরের তরফে এই বৈঠক ডাকা হয়েছে। শ্রমিকরা বাগানের কর্মসংস্কৃতি মানছেন না এই অভিযোগ তুলে গত বুধবার রাতে বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ। আজ বৈঠক ফলপ্রসূ হবে বলে আশায় বুক বাঁধছে মেচপাড়া বাগানের শ্রমিকরা ও শ্রমিক সংগঠনগুলি। মেচপাড়া বাগানের শ্রমিক সংখ্যা ১৩০০। তৃণমূলের চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বঁড়া ওরাওঁ বলেন, আমরা আশা করছি সোমবারের বৈঠক ফলপ্রসূ হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ