সংবাদদাতা, চোপড়া: বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মেছাপোখর জুনিয়র হাইমাদ্রাসার। ২০২৪ সালে সরকারিভাবে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অনুমোদন পায় নতুন বছরের প্রথম সপ্তাহে এই মাদ্রাসার উদ্বোধন করলেন আশারুবস্তি জালালউদ্দিন হাইমাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা এখানে পড়তে পারবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মেছাপোখর গ্রামে এই জুনিয়র হাইমাদ্রাসা স্থাপনের জন্য আবেদন জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ২০২৩ সালে পরিদর্শন হয়।



