সংবাদদাতা, হলদিবাড়ি: পুকুরে জাল বিছিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বাজেজমা এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে মিলে বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। সেই সময় বৃদ্ধ পুকুরে পড়ে যান। এরপর তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম নারায়ণচন্দ্র সরকার (৬০)। তাঁর বাড়ি বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাজেজমায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের সঁপে দেওয়া হবে।
হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম নারায়ণচন্দ্র সরকার (৬০)। তাঁর বাড়ি বক্সীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাজেজমায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের সঁপে দেওয়া হবে।