Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেচেদায় ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা

মেচেদায় ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শূন্যপদে নিয়োগ, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা সহ একগুচ্ছ দবিতে সরব হল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনের পক্ষ থেকে মেচেদায় এক সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, অভিজিৎ মণ্ডল, অনুপ দাস সহ একশোর বেশি অফিসার উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয়বাবু বলেন, ব্যাঙ্কে শূন্যপদে নিয়োগে অহেতুক দেরি করা হচ্ছে। ফলে কর্মরত অফিসারদের উপর ভীষণ কাজের চাপ বাড়ছে। এছাড়াও, লোনের জন্য চাপ তৈরি হচ্ছে। এনিয়েও সরব হওয়ার সময় এসে গিয়েছে। ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিনের কর্মদিবসের বিষয়টি নিয়েও উদাসীন সরকার। ব্যাঙ্কি পরিষেবায় ঢালাও আউটসোর্সিং হচ্ছে। এরফলে কাজের দায়বদ্ধতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এটিএম থেকে সিএসপি সর্বত্র আউটসোর্সিংয়ের আওতায় চলে গিয়েছে। ইদার্নিং সাইবার প্রতারণা বাড়ছে। আমাদের দাবি, সিএসপি-র পরিবর্তে ব্যাঙ্কের শাখা খোলা হোক। নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ