Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোবাইল ফোনের আলোয় রোগীর ক্ষতস্থান সেলাই

মোবাইল ফোনের আলোয় রোগীর ক্ষতস্থান সেলাই
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেঙ্গালুরু: হাসপাতালে বিদ্যুত্ সংযোগ না থাকায় মোবাইল ফোনের আলোয় রোগীর ক্ষতস্থান সেলাই করা হল কর্ণাটকের সরকারি হাসপাতালে। কর্ণাটকের বল্লারির ঘটনা। শনিবার মোবাইলের আলোয় চিকিত্সার ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরই এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বল্লারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একজন ব্যক্তি পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। চিকিত্সকরা যখন ক্ষতস্থান সেলাই করছিলেন, তখনই হাসপাতালে লোডশেডিং হয়। অন্ধকারে ডুবে যায় ইমার্জেন্সি বিভাগ। বিকল্প ব্যবস্থা না থাকায় মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলেই ওই আহত ব্যক্তির ক্ষতস্থান সেলাই করতে থাকেন চিকিত্সকরা। অন্য রোগীদেরও একইভাবে চিকিত্সা করা হয়। ১৫ মিনিট এমন অবস্থা চলে। হাসপাতালের সুপার শিবা নায়েক দাবি করেছেন, ওইদিন সন্ধ্যায় ভোল্টেজের সমস্যা হচ্ছিল। তার জন্যই বিকল্প বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা কাজ করেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ