Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইলে গল্প, বাড়িতে শাসন করায় আত্মঘাতী কিশোরী

মোবাইলে গল্প, বাড়িতে শাসন করায় আত্মঘাতী কিশোরী
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মোবাইলে কোনও ছেলের সঙ্গে গল্প করায় আপত্তি করেছিল পরিবার। সামান্য বকাবকিও করেন অভিভাবকরা। তারই জেরে অভিমানে ১৫ বছরের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ঘটনায় আলোড়ন ছড়িয়েছে জলপাইগুড়ির মণ্ডলঘাট লাহিড়ীপাড়ায়। রবিবার জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এদিকে, ঘটনায় মুখে কুলুপ এঁটেছে মৃত কিশোরীর পরিবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মেয়েটি কিছুদিন ধরে মোবাইলে কোনও একটি ছেলের সঙ্গে গল্প করত। বিষয়টি তার পরিবার জানতে পারে। এরপরই শাসন করে মেয়েটিকে। এরই জেরে সে আত্মহত্যা করে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ