Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইল চোরকে বেঁধে রাখলেন বাসিন্দারা

মোবাইল চোরকে বেঁধে রাখলেন বাসিন্দারা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাড়িতে ঢুকে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক। তাকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখলেন হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ রামপুরের বাসিন্দারা। পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
ধৃত যুবকের নাম তপন দাস (৩০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে। সোমবার ভোরে দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা চামরু সিংয়ের ঘরে ঢুকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিস এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নেশার টাকা জোগাড় করতে সে এই কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। 
সম্পর্কিত সংবাদ