Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইল চুরি, ধৃত চক্রের ২

মোবাইল চুরি, ধৃত চক্রের ২
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: মোবাইল চুরি চক্রের সঙ্গে যুক্ত দুই ‘রিসিভার’কে গ্রেপ্তার করল পটাশপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম নির্মল সাহা ওরফে লাল্টু ও রাহুল শ। দু’জনেরই বাড়ি কলকাতার ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে পটাশপুরের মংলামাড়ো এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়। দুষ্কৃতীরা বেশ কয়েকটি নতুন ফোন সহ অন্যান্য সামগ্রী চুরি করে। ঘটনার পর দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিস তদন্তে নেমে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নন্দকুমারের শীতলপুরের বাসিন্দা নুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিস জানতে পারে, চোরাই ফোন কিনেছে খিদিরপুরের ওই দুই যুবক। এরপরই রবিবার পুলিস কলকাতা গিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে। খিদিরপুরে রাহুলের মুদির দোকান রয়েছে। নির্মলের মোবাইল সারানোর দোকান রয়েছে। তবে তাদের কাছ থেকে কোনও ফোন উদ্ধার করতে পারেনি পুলিস। থানার ওসি সুরজ আশ বলেন, দু’জনকে জেরা করে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ