Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল ছিনতাইয়ের পর ইউপিআই পাসওয়ার্ড ‘ব্রেক’

মোবাইল ছিনতাইয়ের পর ইউপিআই পাসওয়ার্ড ‘ব্রেক’
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধুমাত্র মোবাইল ছিনতাইয়ে আটকে নেই দুষ্কৃতীরা। এবার প্রযুক্তির সাহায্যে ফোনের পাসওয়ার্ড খুলে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) থেকে টাকা হাতাচ্ছে তারা। বন্দর এলাকার এমনই এক চক্র ফাঁস করল একবালপুর থানার পুলিস। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম আশিক হোসেন, সামিরউদ্দিন ও রিয়াজউদ্দিন। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন। জানা গিয়েছে, মাসখানেক আগে এক ব্যক্তি একবালপুর থানার দ্বারস্থ হন। মোবাইল ছিনতাই হয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। সপ্তাহখানেক আগে একবালপুরের হোসেন শাহ রোডের সেই বাসিন্দা ফের থানায় আসেন। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির অভিযোগ, মাসখানেক আগে ফোন চুরি হয়ে যাওয়ার পর ক্রেডিট কার্ডে কোনও লেনদেন করেননি তিনি। শুধু তাই নয়, নতুন ক্রেডিট কার্ডের জন্য ব্যাঙ্কের কাছে আবেদন করলেও তা হাতে পাননি। তা সত্ত্বেও ক্রেডিট কার্ডের বিল এসেছে ৭০ হাজার টাকা। কীভাবে তা সম্ভব? থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্তে নামে একবালপুর থানার পুলিস। তদন্তকারীরা দেখেন, ফোনের সঙ্গে যুক্ত থাকা ইউপিআই আইডি থেকেই ক্রেডিট কার্ডের লেনদেন হয়েছে। পুলিস বুঝতে পারে, ছিনতাই হলেও ‘অ্যাক্টিভ’ রয়েছে অভিযোগকারীর মোবাইল ও ইউপিআই আইডি।  এরপর ফোনের লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরে প্রাথমিকভাবে আশিক ও সামিরকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতরা জেরায় জানিয়েছে, মোবাইল ছিনতাইয়ের পর নিজেরাই পাসওয়ার্ড খোলার চেষ্টা করে তারা। না পারলে ফ্যান্সি মার্কেটে পরিচিত কয়েকজন মোবাইল মেকানিকের কাছে নিয়ে যেত সেই মোবাইল। সেখানে প্রযুক্তির সাহায্যে ‘ব্রেক’ করা হচ্ছে ফোন ও ইউপিআই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এরপর মোবাইলের মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেদার কেনাকাটা চালাচ্ছে তারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ