সংবাদদাতা, মানকর: বুদবুদে সেনা ছাউনির ভিতরে ঢুকে মোবাইলে ম্যাপিং করার অভিযোগ উঠল এক যুবককে বিরুদ্ধে। যুবকের নাম নিলেশ যাদব। সে বিহারের বাসিন্দা। সেনাবাহিনী বুদবুদ থানার পুলিসের হাতে ওই যুবককে তুলে দেয়। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুর্গাপুর আদালতে বুধবার ওই যুবককে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে ওই যুবক বুদবুদ সেনা ছাউনির ভিতরে ঢোকে। তারপরেই মোবাইলে ম্যাপিং করতে থাকে বিভিন্ন জায়গার। তা দেখেই সন্দেহ হওয়ায় কর্তব্যরত সেনা জওয়ান যুবককে আটক করে।



