Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের জোড়া গোল, অনায়াসে জিতল রিয়াল

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মরশুমটা মোটেই সুখের হয়নি কিলিয়ান এমবাপের। উয়েফা সুপার কাপ বাদ দিলে সেভাবে কোনও বড় সাফল্যের মুখ দেখেননি ফরাসি তারকা।

এমবাপের জোড়া গোল, অনায়াসে জিতল রিয়াল
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওভিয়েডো- ০                     :       রিয়াল মাদ্রিদ- ৩ (এমবাপে-২, ভিনিসিয়াস)

Advertisement

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মরশুমটা মোটেই সুখের হয়নি কিলিয়ান এমবাপের। উয়েফা সুপার কাপ বাদ দিলে সেভাবে কোনও বড় সাফল্যের মুখ দেখেননি ফরাসি তারকা। প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ তিনি। আর তাই মাথা চাড়া দিতে থাকে নানা প্রশ্ন। তবে যাবতীয় সমালোচনাকে দূরে সরিয়ে নতুন মরশুমে চেনা মেজাজে এমবাপে। লা লিগায় প্রথম ম্যাচে তাঁর গোলে পুরো পয়েন্ট ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠলেন ফরাসি তারকা। রবিবার অ্যাওয়ে ম্যাচে ওডিয়েভোর বিরুদ্ধে তাঁর জোড়া লক্ষ্যভেদের সুবাদে ৩-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল জাবি আলোন্সো ব্রিগেড। ম্যাচের অপর গোলটি ভিনিসিয়াস জুনিয়রের। এই জয়ের সুবাদে দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল রিয়াল। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়ারিয়াল এবং বার্সেলোনা।
এবারই লা লিগার মূলপর্বে যোগ্যতা অর্জন করে ওডিয়েভো। তাই ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যেই মাঠে নামে রিয়াল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট। এই পর্বে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন রিয়াল অ্যাটাকাররা। অবশেষে প্রতি-আক্রমণ থেকে আর্দা গুলেরের থ্রু পাস ধরে জাল কাঁপান এমবাপে। এরপর ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। আর ম্যাচের সংযোজিত সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ভিনিসিয়াস।

Advertisement
সম্পর্কিত সংবাদ