Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরপ্রধানের দায়িত্ব হস্তান্তর হল না, অচলাবস্থা বনগাঁ পুরসভায়

অচলাবস্থা অব্যাহত বনগাঁ পুরসভায়। সোমবার পুরপ্রধানের দায়িত্ব নিতে গেলেও আইনি জটিলতায় দায়িত্ব হস্তান্তর হল না।

পুরপ্রধানের দায়িত্ব হস্তান্তর হল না, অচলাবস্থা বনগাঁ পুরসভায়
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অচলাবস্থা অব্যাহত বনগাঁ পুরসভায়। সোমবার পুরপ্রধানের দায়িত্ব নিতে গেলেও আইনি জটিলতায় দায়িত্ব হস্তান্তর হল না। পুরপ্রধানের পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগ করতে নির্দেশ দিয়ে চিঠি দেন জেলা সভাপতি। শুক্রবার সময়সীমা শেষের আগের দিন দায়িত্ব হস্তান্তর করেন গোপাল শেঠ। পুরসভার কাউন্সিলার সুরজিৎ দাসকে সাময়িক দায়িত্ব দেন তিনি। সেই মতো এদিন দায়িত্ব নিতে গেলে কাউন্সিলারকে দায়িত্ব হস্তান্তর করেননি পুরসভার এগজিকিউটিভ অফিসার সুরেশচন্দ্র হীরা। দায়িত্ব হস্তান্তর না হওয়ায় আগামী দিনে পুরসভার নাগরিক পরিষেবা কীভাবে হবে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এবিষয়ে কাউন্সিলার সুরজিৎ দাস বলেন, আমি এদিন দায়িত্ব নিতে এসেছিলাম। কিন্তু আমাকে দায়িত্ব হস্তান্তর করা হয়নি। আগামী দু’দিন সময় চাওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। দুদিন অপেক্ষা করব। এরপর দায়িত্ব না পেলে আইনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। এবিষয়ে বনগাঁ পুরসভার এগজিকিউটিভ অফিসার সুরেশচন্দ্র হীরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলেই সেইমত কাজ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ