Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জোড়াপানি নদীর জল ঢুকছে গ্রামে এলাকা পরিদর্শন মেয়র গৌতমের

দু’দিনের বৃষ্টিতে জোড়াপানি নদীর জল বেড়ে গিয়ে গ্রামে ঢুকে পড়ছে।

জোড়াপানি নদীর জল ঢুকছে গ্রামে এলাকা পরিদর্শন মেয়র গৌতমের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: দু’দিনের বৃষ্টিতে জোড়াপানি নদীর জল বেড়ে গিয়ে গ্রামে ঢুকে পড়ছে। শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি-২ পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগরে নদীর পড়ে থাকা কিছু বাড়ি এখন জলের তলায়। এলাকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রধান ও জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দ্বারস্থ হন। কারণ এই কাজ গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের পক্ষে একা করা সম্ভব নয়। 

Advertisement

স্থানীয় প্রধান রফিকুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য মণীষা রায়ের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন মেয়র। তাঁর সঙ্গে এসেছিলেন সেচদপ্তরের আধিকারিক, জয়েন্ট বিডিও সহ জনপ্রতিনিধিরা। মেয়র এলাকা ঘুরে দেখেন। ভুক্তভোগী বাসিন্দারা মেয়রকে জানিয়েছেন, গত ১০ বছর ধরে এখানে তাঁরা বসবাস করছেন। প্রতি বছরই বর্ষায় নদীর জল তাদের ঘরে ঢুকে যায়। গত ক’বছরে বেশকিছু বাড়ি জোড়াপানির গ্রাসে হারিয়ে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি এখন বিপজ্জনক অবস্থায়। এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য নদীবাঁধ প্রয়োজন। তাই এদিন তাঁরা মেয়রের কাছে জোড়াপানিতে বাঁধ দিয়ে সমস্যার স্থায়ী সমাধানের আবেদন জানান। 
মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সম্প্রতি অতিবৃষ্টির কারণে জোড়াপানি নদী সংলগ্ন জয়নগরে কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। জেলা পরিষদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, জয়েন্ট বিডিও, সেচদপ্তরের আধিকারিকদের নিয়ে এদিন এলাকা পরিদর্শন করেছি। এখন বাঁধ দেওয়া সম্ভব নয়। এব্যাপারে সেচমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে সেচদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে আপাতত জল ঢোকা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ