নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অতিরিক্ত জেলা শাসকের গাড়ি চালকের রহস্য মৃত্যু। মৃতের নাম তাপস সরকার (৩৬)। খুন নাকি পথ দুর্ঘটনা তা নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্য। এই ঘটনায় ইতিমধ্যেই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, মৃতের বাড়ি কোচবিহার-২ ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের চন্ডীতলায়। গত মঙ্গলবার গভীর রাতে চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁকে এমজেএন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীদের একাংশের অনুমান খুন করে ওই যুবককে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। মৃতের পরিবারের তরফেও একই দাবি করা হয়। মৃত যুবকের মা এবং স্ত্রী পুন্ডিবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর।