Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি: বিজেপির টিকিটের দাবিদার দুই প্রার্থীর লিফলেট, ফ্লেক্স ছাপা হচ্ছে এক প্রেসে

একটি প্রিন্টিং প্রেসের এক ঘরে ছাপছে বিজেপি প্রার্থী হিসাবে দাবি করা কৌশিক রায়ের লিফলেট, অপর ঘরে ছাপছে বিজেপির আরএক প্রার্থী ডালিম রায়ের ফ্লেক্স।

ময়নাগুড়ি: বিজেপির টিকিটের দাবিদার দুই প্রার্থীর লিফলেট, ফ্লেক্স ছাপা হচ্ছে এক প্রেসে
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: একটি প্রিন্টিং প্রেসের এক ঘরে ছাপছে বিজেপি প্রার্থী হিসাবে দাবি করা কৌশিক রায়ের লিফলেট, অপর ঘরে ছাপছে বিজেপির আরএক প্রার্থী ডালিম রায়ের ফ্লেক্স। আর এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে ময়নাগুড়ির তৃণমূল শিবির। আর প্রেস মালিক  গোটা ঘটনায় আশ্চর্য। তাঁর দাবি, অতীতে তিনি একই জায়গা থেকে একই প্রতীকে এমন লিফলেট ছাপাননি।  

Advertisement

তৃণমূলের ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলেন, এমন ঘটনা সত্যিই অবাক করার মতো বিষয়। ময়নাগুড়িবাসী এই বিধানসভা নির্বাচনে বিনামূল্যে সার্কাস উপভোগ করতে পারছেন। বিজেপির অবশ্য দাবি, তাদের প্রার্থী কে, সেটা নিয়ে তৃণমূলের মাথাব্যথা করার দরকার নেই। আজ, শনিবার তাদের প্রার্থী মনোনয়ন জমা করবেন। 
ময়নাগুড়িতে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে হাটে-বাজারে এখন একটাই চর্চা বিজেপির প্রার্থী কে? কারণ একদিকে নিজেকে প্রার্থী বলে দাবি করা ডালিম রায় নিজের মতো করে প্রচার করে চলেছেন, অপরদিকে প্রচারের ময়দানে রয়েছেন কৌশিক রায়ও। আর এতে হতবাক হয়ে পড়েছেন ময়নাগুড়ির বাসিন্দারা। শুক্রবার ময়নাগুড়ি হাটে আসা অনেকেই বলেন, একটি বিধানসভায় একটি দলের দুই প্রার্থী! এটাও সম্ভব! বিশ্বজিৎ সেন বলেন, ৩৪ বছর ধরে রাজনীতি করছি। এমন ঘটনা বিরল। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন ঘটনা কোথাও হয়েছে বলে মনে হয় না। একটি দলের দু’জন প্রার্থী। 
তৃণমূলের ময়নাগুড়ি বিধানসভার নির্বাচনি কমিটির সদস্য সজল বিশ্বাস বলেন, এক প্রিন্টিং প্রেসে গিয়েছিলাম। সেখানেই হঠাৎ চোখে পড়ল কৌশিক রায় ও ডালিম রায়ের ফ্লেক্স, লিফলেট। এটা দেখে আমি আশ্চর্য হয়ে পড়েছি। প্রিন্টিং প্রেসের লোক পর্যন্ত আমাকে বলছেন, দাদা প্রার্থীটা তাহলে কে?
বিজেপির জলপাইগুড়ি জেলার সহসভাপতি চঞ্চল সরকার বলেন, আমাদের প্রার্থী ডালিম রায়। এটা জেলা নেতৃত্ব বলে দিয়েছে। শনিবার প্রার্থী মনোনয়ন জমা করবেন। ময়নাগুড়িতে এবার ব্যবধান আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ