Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ দিনভর কর্মসূচি ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির

আজ, শুক্রবার ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হবে। এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সমিতি।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ দিনভর কর্মসূচি ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আজ, শুক্রবার ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হবে। এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সমিতি। সকাল সাড়ে ৮টা থেকে অনুষ্ঠান শুরু হবে। বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। এনিয়ে সমিতি চতুর্থ বার স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে। 

Advertisement

সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের পর ময়নাগুড়ি শহরজুড়ে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোভাযাত্রা করা হবে। ময়নামাতা কালীবাড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে শিশুশিল্পীরা দেশাত্মবোধক নাচ-গান করবে। পাশাপাশি, রয়েছে রক্তদান শিবির। সমিতির চেয়ারম্যান রীতেশ রায় ও পবনকুমার খোরিয়া। ভাইস চেয়ারম্যান উৎপল সাহা, বাপিন গুহ ও রতন ঘোষ। সভাপতির দায়িত্বে রয়েছেন সুনীল খোরিয়া। সহ সভাপতি শ্যামল ব্রহ্ম। সম্পাদক সুমিত সাহা, সহ সম্পাদক সুশান্ত সুর, দেবজ্যোতি রায় ও বাবুয়া ভট্টাচার্য। কোষাধ্যক্ষ বিকাশ ঘোষ ও সোমনাথ সাহা। অফিস সেক্রেটারির পদে রয়েছেন কমল ঘোষ ও নয়ন সাহা। 
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি ১৯৮০ সালে গঠন হয়। ব্যবসায়ীদের সুবিধার জন্য ১৯৮০ সালে বেনুগোপাল সাহা, বজরংলাল হিরাউত, প্রিয়ঙ্কর মুৎসুদ্দি, স্বপন দত্ত, রাধেশ্যাম রায়, কানু দেবভূতি ও অন্যরা ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি গড়ে তোলেন। বর্তমানে এই সমিতির আওতায় প্রচুর ব্যবসায়ী যুক্ত রয়েছেন। ব্যবসায়ীদের সুবিধার্থে তাঁরা সারা বছর কাজ করেন। অপরদিকে, আজ, শুক্রবার ময়নাগুড়িতে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে বলেও সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। 
সুমিত সাহা বলেন, প্রত্যেক ব্যবসায়ী চান স্বাধীনতা দিবসে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করতে। সেই কারণেই আমরা জরুরি পরিষেবা বাদ দিয়ে অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখব।

Advertisement
সম্পর্কিত সংবাদ