Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যালট ফেরানোর পক্ষে মায়াবতী

দেশে অবিলম্বে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হোক। ইভিএম-কে ঘিরে একের পর এক অভিযোগ ও সংশয় সামনে আসছে। এর জেরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা হারাচ্ছে আমজনতা।

ব্যালট ফেরানোর পক্ষে মায়াবতী
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: দেশে অবিলম্বে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হোক। ইভিএম-কে ঘিরে একের পর এক অভিযোগ ও সংশয় সামনে আসছে। এর জেরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা হারাচ্ছে আমজনতা। সোমবার এমনই মন্তব্য করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো মায়াবতী। কমিশনের অন্দরেই মতপার্থক্য ও গাফিলতি। সম্প্রতি এক প্রতিবেদন ঘিরে বিপাকে পড়েছেন মুখ্য 

Advertisement

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর ইস্তফা ও গ্রেপ্তারের দাবিতে দেশজুড়ে সরব কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেই আবহে মায়াবতীর মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ