Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, গরমে অতিষ্ঠ শহরবাসী

শহর কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলের পর বুধবারও কলকাতায় ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, গরমে অতিষ্ঠ শহরবাসী
  • ২৩ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলের পর বুধবারও কলকাতায় ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিক ভাবে শহরের আকাশে হালকা মেঘ থাকলেও ৯টার পর থেকে চড়বে রোদ। ফলে ঘেমে-নেয়ে নাজেহাল হতে হবে আমজনতাকে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির আশেপাশে। গতকাল, মঙ্গলবার কলকাতায় এই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৯.২ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি বেশি।

অন্যদিকে, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোন কোনও জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে আজ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হয়ে সাময়িক স্বস্তি ফিরতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ