Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্ত্রী অশোককে সংবর্ধনা মতুয়াদের

শনিবার বাগদায় মতুয়া সাধু, গোঁসাই, পাগলদের পক্ষ থেকে মন্ত্রী অশোক কীর্তনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী অশোককে সংবর্ধনা মতুয়াদের
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: শনিবার বাগদায় মতুয়া সাধু, গোঁসাই, পাগলদের পক্ষ থেকে মন্ত্রী অশোক কীর্তনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মতুয়াদের থেকে আশীর্বাদ নিতে এসেছি। ঠাকুর হতে আসিনি। এদিন মতুয়া ভক্তদের সঙ্গে তিনি দুপুরের খাবারও খান। পরে শিক্ষা আন্দোলনে গুরুচাঁদ ঠাকুরের অবদানের কথা তুলে ধরে মতুয়া, উদ্বাস্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পরিকল্পনার কথাও ঘোষণা করেন। মতুয়াদের দাবি এলাকায় আইএএস, আইপিএস, ডব্লুবিসিএস পরীক্ষার জন্য ট্রেনিং সেন্টার করা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন মন্ত্রী জানান, আগামী দিনে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে এমন ট্রেনিং সেন্টার করা হবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী উপস্থিত হলেও একাংশের বিজেপি কর্মীদের দেখা যায়নি। এলাকার বিধায়ককেও অনুষ্ঠানে দেখা যায়নি। এনিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ