Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

গ্রেপ্তার মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

মহারাষ্ট্রে টেট প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড বিজেন্দ্র গুপ্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও এক অভিযুক্ত ধরা পড়েছে। বিস্তারিত পড়ুন।

গ্রেপ্তার মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রে টিচার এলিজিবিলিটি টেস্টের (টেট) প্রশ্নপত্র ফাঁসে পুলিশের জালে মাস্টারমাইন্ড। বিহারে হানা দিয়ে বিজেন্দ্র গুপ্তা নামে এই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। বেশ কয়েক মাস ধরে একাধিক অভিযানে খালি হাতে ফেরার পর অবশেষে মিলল সাফল্য। শনিবার সরকারি আধিকারিকরা একথা জানিয়েছেন। এরইমধ্যে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এদিন ছত্তিশগড়ের প্রাক্তন পিএসসি চেয়ারম্যান তামান সিং সোনওয়ানিকে অর্থ তছরুপের মামলায় গ্রেপ্তার করেছে ইডি। সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০২০ ও ২০২১ সালে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ। সেই সময় ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় ছিল। ২০২৩ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ২০২৪ সালে এই মামলায় সিবিআই তদন্তে নামে। ওই বছরই সোনওয়ানিকে গ্রেপ্তার করে সিবিআই। এবার চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ওই ঘটনায় অর্থ তছরুপের মামলায় তাঁকে গ্রেপ্তার করল ইডি।

Advertisement

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনায় বিজেন্দ্র গুপ্তার যোগ থাকার অভিযোগ রয়েছে। বিহারের বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র পুলিশ বারবার হানা দেওয়া সত্ত্বেও এতদিন পালিয়ে বেড়িয়েছে সে। কিন্তু এবার শেষরক্ষা হল না। গুপ্তার সঙ্গেই এই মামলার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গুপ্তার স্ত্রী সহ আরও বেশ কয়েকজন পুলিশের জালে ধরা পড়েছিল। গুপ্তাকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে আনা হচ্ছে বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ