সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহিলাদের ভিড় দেখে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা। এদিন নিজের বক্তব্যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, শীতলকুচি বিধানসভায় এ১ লক্ষ ৫ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। এই বিধানসভায় ১ লক্ষ ৯৫ হাজার ছাত্রী কন্যাশ্রী পেয়েছেন। এদিন সভামঞ্চে অভিষেক উঠতেই উলুধ্বনি দিয়ে স্বাগত জানান মহিলারা। মহিলাদের উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাঁরা আজীবন এর সুবিধা পাবেন।



