Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া-বর্ধমান রোডে ডাম্পারে ভয়াবহ আগুন, চাঞ্চল্য

আজ  শনিবার দুপুরে কাটোয়া-বর্ধমান রোডে শ্রীখণ্ড ঢোকার আগেই একটি চলন্ত ডাম্পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাটোয়া-বর্ধমান রোডে ডাম্পারে ভয়াবহ আগুন, চাঞ্চল্য
  • ৯ মে, ২০২৬ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আজ  শনিবার দুপুরে কাটোয়া-বর্ধমান রোডে শ্রীখণ্ড ঢোকার আগেই একটি চলন্ত ডাম্পারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে চালক গাড়ি থামিয়ে নেমে আসে। এরপর আগুনের তীব্রতায়  দাউ দাউ করে গোটা ডাম্পারটি জ্বলে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভায়বহ এইরকম আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা। এরপর দেরি না করে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। এরপর কাটোয়া থেকে দমকলের দুটি  ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দু ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দমকলের সঙ্গে পুলিশের কাছেও খবর যায় স্থানীয়দের পক্ষ থেকে।

Advertisement

প্রাথমিক তদন্তের অনুমান, চাকার ঘর্ষণের ফলে আগুনটি লাগে। সেই সঙ্গেই পুলিশ জানিয়েছে , ডাম্পারটি বর্ধমানের নর্জা থেকে কালো ছাই নিয়ে কাটোয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার জেরে কাটোয়া বর্ধমান রোডে তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি  স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পুরো এলাকা ঘিরে রাখে।   

 

সম্পর্কিত সংবাদ