Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮ শ্রমিক

রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় জীবন্ত পুড়ে অন্তত আট শ্রমিকের মৃত্যু। সোমবার সকাল ১০টা নাগাদ ভিওয়াডি শিল্পাঞ্চলে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮ শ্রমিক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলোয়ার: রাজস্থানের আলওয়ারে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় জীবন্ত পুড়ে অন্তত আট শ্রমিকের মৃত্যু। সোমবার সকাল ১০টা নাগাদ ভিওয়াডি শিল্পাঞ্চলে মর্মান্তিক ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় প্রায় ২৫ জন শ্রমিক কারখানায় ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও দু’জন কারখানার ভিতরে আটকে পড়েন বলে খবর।  

Advertisement

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পরই কারখানা থেকে অনেকেই প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কারখানায় বিপুল পরিমাণে বারুদ ও কাডবোর্ড মজুত ছিল। এজন্য বিস্ফোরণের পর আগুন  দ্রুত ছড়িয়ে পড়ে। আরও জানা গিয়েছে, বাড়ি ভাড়া নিয়ে ওই কারখানা গড়ে তোলা হয়। বাড়ির মালিক একথা জানিয়েছেন।  অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী সব কারখানা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বড় দুর্ঘটনা এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন থেকে চারটি বড় বিস্ফোরণের শব্দ তাঁরা শুনেছেন।  অতিরিক্ত জেলাশাসক সুমিত্রা মিশ্রা জানিয়েছেন, টহলরত পুলিশ কর্মীরা কারখানাটিকে দাউ 
দাউ করে জ্বলতে দেখে ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় দমকলকে। সেখানে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আগত শ্রমিকরা কাজ করতেন। জানা গিয়েছে, আটকে থাকা দু’জনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে তাঁরা আদৌ বেঁচে আছেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ