Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জামুড়িয়ায় কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, এক শ্রমিকের মৃত্যু, জখম ১১

জামুড়িয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা।

জামুড়িয়ায় কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, এক শ্রমিকের মৃত্যু, জখম ১১
  • ১৪ মে, ২০২৬ ১৭:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জামুড়িয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারালেন এক শ্রমিক। আরও ১১ জন খনি কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে খনি কর্তৃপক্ষের তরফে।

Advertisement

জানা গিয়েছে, এদিন ফার্স্ট শিফটে কুনুস্টুডিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারি২৭ নম্বর সেকশনে কয়লা কাটার কাজ করছিলেন কর্মীরাসেই সময় খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়। এর ফলে খনির অভ্যন্তরে থাকা শ্রমিকরা ছিটকে পড়েন। জখম হন তাঁরা। কয়েকজনের আঘাত গুরুতর।

মুহূর্তের মধ্যে শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে আসেন খনির পদস্থ আধিকারিকরা। জখম শ্রমিকদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে ইসিএল-এর অন্যান্য হাসপাতালে।

খনিতে প্রাণঘাতী এক দুর্ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। শুরু হয়েছে বিক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য, কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে এমন ঘটনা ঘটেছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানিয়েছেন তারাযদিও এবিষয়ে কোনও মন্তব্যে নারাজ কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ