ইসলামাবাদ: ভারতের অপারেশন সিন্দুরের জেরে পাকিস্তানের সেনাঘাঁটিগুলিতে ভয়াবহ ক্ষতি হয়েছে। এবার এই স্বীকারোক্তি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজের কণ্ঠে। নওয়াজ শরিফ-কন্যা উপস্থিত হয়েছিলেন সারগোধা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ও ল্যাপটপ বণ্টনের অনুষ্ঠানে। সেখানে বক্তব্য রাখতে গিয়েই অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে আনেন তিনি। পাক সেনাঘাঁটিগুলিতে ক্ষয়ক্ষতির বহর বোঝাতে গিয়ে তিনি অপারেশন সিন্দুরের সঙ্গে তুলনা টানেন ইমরান খানের দলের সমর্থকদের ২০২৩ সালের ৯ মের চালানো তাণ্ডবের সঙ্গে। ওই ঘটনাতেও পাকিস্তানি সেনাঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছিল।



