মণিপুরে বিক্ষোভ মেইতেই মহিলাদের,  শান্তি ফেরানোর দাবি
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: টানা প্রায় দু’বছরের অশান্তিতে মণিপুরে দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাত্রা। রাজ্যের বিজেপি সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি হলেও পরিস্থিতির কোনও উন্নতিই হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে রাস্তা সচলের উদ্যোগ ঘিরেও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পাল্টা রাজ্যে শান্তি ফেরানোর দাবিতে পথে নামলেন মেইতেই গোষ্ঠীর মহিলারা। তাঁরা হিংসার ঘটনায় জড়িতদের কড়া শাস্তিরও দাবি করেছেন। সোমবার থংজু বিধানসভা এলাকার তিনটি জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। এলিকা থংগোম নামে বিক্ষোভকারী এক মহিলা বলেছেন, ‘আমরা শান্তিতে বসবাস করতে চাই। রাজ্যের ঐক্য ও অখণ্ডতায় বিশ্বাসী। যারা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে চায় না, তারা রাজ্য ছেড়ে চলে যাক।’ হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিও বিক্ষোভকারীরা জানিয়েছেন। 

Advertisement