Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রাণ বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা, বার্তা তেলেঙ্গানা পুলিসের

লাগাতার অভিযানে একের পর এক সদস্যের মৃত্যু হয়েছে। গত ১৫ মাসে সংখ্যাটা ৪০০। কার্যত মুখ থুবড়ে পড়েছে সংগঠন।

প্রাণ বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা, বার্তা তেলেঙ্গানা পুলিসের
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: লাগাতার অভিযানে একের পর এক সদস্যের মৃত্যু হয়েছে। গত ১৫ মাসে সংখ্যাটা ৪০০। কার্যত মুখ থুবড়ে পড়েছে সংগঠন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির পাশাপাশি শর্তসাপেক্ষে শান্তি আলোচনায় রাজি হয়েছে মাওবাদীরা। তেলেঙ্গানা পুলিস অবশ্য এই প্রস্তাবের সত্যতা মানতে নারাজ। তাদের দাবি, ক্যাডারদের প্রাণ বাঁচাতে এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে মাওবাদীরা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিস অফিসার বলেন, ‘ছত্তিশগড়, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে বহু মাওবাদী প্রাণ হারিয়েছে। তাই ক্যাডারদের রক্ষা করতে ওরা হয়তো এই কৌশল নিয়েছে।’ ৫ এপ্রিল বস্তার সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে মাওবাদীরা। তেলুগু ভাষায় এবিষয়ে বিবৃতি দিয়েছেন মাওবাদী নেতা অভয়। একগুচ্ছ শর্তের কথা উল্লেখ করে ২৮ মার্চের ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘মানুষের স্বার্থে আমরা সবসময় শান্তি আলোচনায় রাজি। তবে সরকারকে মাওবাদী দমন অভিযানের নামে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন নিরাপত্তা শিবির তৈরি করা চলবে না। কেন্দ্র ও রাজ্য সরকার সব শর্ত মেনে নিলে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ