Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মাথার দাম ছিল ১ কোটি টাকা, গোয়েন্দাদের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ মাও-নেতা আকাশ

দেশে নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ। একসময় দলের রাজ্য কমিটির সম্পাদক ছিলেন।

মাথার দাম ছিল ১ কোটি টাকা, গোয়েন্দাদের জালে ‘মোস্ট ওয়ান্টেড’ মাও-নেতা আকাশ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপরাধের তালিকা দীর্ঘ। দীর্ঘ প্রায় চার দশক ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল বিভিন্ন রাজ্যের পুলিশ। মাথার দাম ঘোষণা হয়েছিল এক কোটি টাকা। অবশেষে সাফল্য। পশ্চিমবঙ্গের মাটিতে গোয়েন্দাদের জালে ধরা পড়লেন পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ। আজ, বৃহস্পতিবার ভোররাতে তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। মাওবাদীদের পক্ষ থেকে আটক নেতাকে আদালতে তোলার দাবি করা হয়েছে।

Advertisement

দেশে নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ। একসময় দলের রাজ্য কমিটির সম্পাদক ছিলেন। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড পুলিশের ত্রাস ছিলেন তিনি। দুই রাজ্যেই বহু মামলা ঝুলছে শীর্ষ এই মাওবাদী নেতার বিরুদ্ধে। তাঁকে আটক করা পুলিশের জন্য অন্যতম বড়ো সাফল্য বলে মনে করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি আক্রমণে প্রায় প্রায় নিশ্চিহ্ন মাওবাদীরা। নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের অধিকাংশ সদস্য এখন হয় গায়দে নয়তো এনকাউন্টারে তাঁদের অধিকাংশের মৃত্যু হয়েছে। যে গুটিকয়েক নেতা-কর্মী এখনও গা ঢাকা দিয়ে আছেন, তাঁরাও গভীর সংকটে। সূত্রের খবর, সম্প্রতি চূড়ান্ত অনটনের মধ্যে পড়েছিলেন আকাশ। টাকা-পয়সা শূন্য হয়ে গিয়েছিল তাঁর। বাধ্য হয়ে অর্থ জোগাড়ের জন্য ডেরা থেকে বেরিয়েছিলেন এই মাওবাদী নেতা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তাঁর শ্বশুরবাড়ি।  গোপনে সেখানেই গিয়েছিলেন। বিশেষ সূত্রে সেই খবর পেয়ে যান গোয়েন্দারা। সেখান থেকে আকাশের পিছু নিয়েছিল পুলিশ। পথে তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ