Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

আগামী কয়েকমাসেই স্বাস্থ্যদপ্তরের ৩ জন ডিরেক্টর সহ বহু শীর্ষকর্তার অবসর

আগামী সাত-আট মাসের মধ্যে রাজ্য স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তা অবসর নিতে চলেছেন

আগামী কয়েকমাসেই স্বাস্থ্যদপ্তরের ৩ জন ডিরেক্টর সহ বহু শীর্ষকর্তার অবসর
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সাত-আট মাসের মধ্যে রাজ্য স্বাস্থ্যদপ্তরের একাধিক শীর্ষকর্তা অবসর নিতে চলেছেন। জেলা স্বাস্থ্য প্রশাসনের কয়েকজন শীর্ষকর্তারও অবসর ওই সময়কালের মধ্যে। আগামী কয়েকমাসের মধ্যে অবসর নিতে চলা স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারা পরিবার কল্যাণ, হাসপাতাল প্রশাসন, জনস্বাস্থ্য, যক্ষ্মাসহ বিভিন্ন জনস্বার্থবাহী শাখা দেখাশোনা করেন। বহু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প রূপায়ণের দায়িত্বেও তাঁরা। এসব পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ বড়ো চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

আগামী মাসেই অবসর নেবেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সমতুল্য ক্ষমতার তিন ডিরেক্টরের একজন এবং ডিরেক্টর (ফ্যামিলি ওয়েলফেয়ার) ডাঃ প্রসূন দাস। আগস্ট মাসে অবসর নিচ্ছেন রাজ্য যক্ষ্মা আধিকারিক ডাঃ সন্তোষ রায়। ৩১ ডিসেম্বর স্বাস্থ্যদপ্তরের আরো দুই অধিকর্তা  ডিরেক্টর (হসপিটাল এডমিনিস্ট্রেশন) ডাঃ দীপঙ্কর মাঝি এবং ডিরেক্টর (পাবলিক হেলথ) ডাঃ অসিত বিশ্বাসের অবসর। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসেই অবসর রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকারের। কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি জেলার সিএমওএইচ পদেও অবসর আসন্ন। বিপুল ভোটে জিতে আসা বিজেপি সরকার এই পরিস্থিতি কীভাবে সামলায়, সেটাই এখন দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ