Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়াভাবে সেজে উঠছে উলুবেড়িয়া ১ ব্লকের বহু আইসিডিএস কেন্দ্র

কোথাও দেওয়ালে গাছের ছবি এঁকে লেখা ‘গাছ লাগান প্রাণ বাঁচান’। আবার কোথাও বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে

নয়াভাবে সেজে উঠছে উলুবেড়িয়া ১ ব্লকের বহু আইসিডিএস কেন্দ্র
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও দেওয়ালে গাছের ছবি এঁকে লেখা ‘গাছ লাগান প্রাণ বাঁচান’। আবার কোথাও বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। আবার কোথাও নিয়মিত স্নান করার পাশাপাশি রোজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা নিয়ে সচেতন করা হয়েছে। কোনও পাড়ার দেওয়াল চিত্র নয়, এটা উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা পূর্ব কড়ুরিপাড়া আইসিডিএস কেন্দ্রের চিত্র। আইসিডিএস-এর ক্ষুদে পড়ুয়াদের একটু অন্য পরিবেশে পাঠদানের জন্য এইভাবে কেন্দ্রগুলি সাজিয়ে তুলছে উলুবেড়িয়া ১ ব্লক প্রশাসন।

Advertisement

আইসিডিএস কেন্দ্রগুলি নতুন আঙ্গিকে সেজে ওঠায় খুশি অভিভাবকরা। আইসিডিএস সেন্টার মানেই ভাঙা বাড়ি, অস্বাস্থ্যকর পরিবেশ, ছোট এক চিলতে ঘরের ছবিই সবার আগে মনে আসবে। কেন্দ্রগুলির এই অবস্থার জন্যই এখানে আসতেও অনীহা জন্মায় পড়ুয়াদের মধ্যে। ফলে খাতায়কলমে পড়ুয়াদের সংখ্যা অনেক থাকলেও বাস্তবে খুব অল্প সংখ্যক পড়ুয়াই এইসব আইসিডিএস কেন্দ্রে আসত। তাই রাজ্য সরকার আইসিডিএস কেন্দ্রগুলি নতুনভাবে সংস্কার করার উদ্যেগ নেয়।
সেই মতো পাড়ায় সমাধান প্রকল্প থেকে উলুবেড়িয়া ১ ব্লকের আইসিডিএস কেন্দ্রগুলি নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। উলুবেড়িয়া ১-এর বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, পাড়ায় সমাধান প্রকল্পে ব্লকের ৩৬টি আইসিডিএস কেন্দ্রকে সংস্কার করে এইভাবে সাজিয়ে তোলা হবে। শিশুদের যাতে আইসিডিএস কেন্দ্রে আসার আগ্রহ বাড়ে এবং কেন্দ্রটিকে শিশুবান্ধব হিসেবে তৈরি করা হয়, সেই লক্ষ্যে কেন্দ্রগুলিকে এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ