Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

মার্কিন প্রশাসনের কোপে ইনফোসিস, মাইক্রোসফ্ট সহ বহু

মার্কিন কর্মীদের ছাঁটাই করে অভিবাসী কর্মীদের নিয়োগ করার অভিযোগ তুলে মাইক্রোসফ্ট, ইনফোসিস, অ্যাডোব সহ একাধিক প্রথম সারির তথ্য-প্রযুক্তি সংস্থার গ্রিন কার্ডের আবেদন আপাতত স্থগিত রাখল ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসনের কোপে ইনফোসিস, মাইক্রোসফ্ট সহ বহু
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন কর্মীদের ছাঁটাই করে অভিবাসী কর্মীদের নিয়োগ করার অভিযোগ তুলে মাইক্রোসফ্ট, ইনফোসিস, অ্যাডোব সহ একাধিক প্রথম সারির তথ্য-প্রযুক্তি সংস্থার গ্রিন কার্ডের আবেদন আপাতত স্থগিত রাখল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এই ঘোষণা করেছেন। তাঁর দাবি, অভিযুক্ত সংস্থাগুলি মার্কিন কর্মীদের ছাঁটাই করে, কম বেতনের অভিবাসী কর্মীদের নিয়োগ করছে। আর সেটা করতে গিয়ে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য আমেরিকার ‘এইচ১ বি’ ভিসা ব্যবস্থার অপব্যবহার করেছে সংস্থাগুলি। ভান্স সরাসরি মাইক্রোসফ্টের নাম করে বলেন, ‘মাইক্রোসফ্ট চমৎকার একটি মার্কিন সংস্থা। ওরা ৬ হাজার মার্কিন কর্মীদে ছাঁটাই করে দেয়। আবার ৬ হাজার ৩০০ এইচ১ বি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ড থেকে সুবিধাও নিয়ে নেয়। আপনারা এভাবে মার্কিনীদের ছাঁটাই করে চুক্তিভিত্তিক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ