Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত, উবে গেল ১০ লক্ষ কোটি টাকা

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। এই নিয়ে টানা দু’দিন। একদিন আগেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করেছিল

শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত, উবে গেল ১০ লক্ষ কোটি টাকা
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। এই নিয়ে টানা দু’দিন। একদিন আগেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করেছিল। ফলে উৎসবের মরশুমে গাড়ি-বাড়ির ইএমআই বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। গোদের উপর বিষফোঁড়া হিসাবে অশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী। জোড়া ধাক্কার প্রভাবে বুধবারের পর বৃহস্পতিবারও ধস নামল শেয়ার সূচকে। ফলস্বরূপ এদিন বাজার থেকে উবে গিয়েছে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা। দিনের শেষে সেনসেক্স নিম্নমুখী হয়েছে ১ হাজার ৪৫.৪৬ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ। থিতু হয়েছে ৭১ হাজার ৫৯৩.২৪ পয়েন্টে। এটি আড়াই বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অঙ্ক। একই হাল অপর সূচক নিফটিরও। এদিন নিফটিতে পতন হয়েছে  ৩৭১.২৫ পয়েন্ট। এক ধাক্কায় ১.৬৪ শতাংশ নেমে এই সূচক দাঁড়ায় ২২ হাজার ২৩১.৮০ পয়েন্টে। এটি বিগত ২১ মাসের মধ্যে এটিই নিফটির সবচেয়ে হতশ্রী চেহারা। ঘটনাচক্রে, অশোধিত তেলের দামবৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ধারাও অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র বুধবারই ভারতীয় বাজার থেকে বেরিয়ে গিয়েছে ৬ হাজার ১২১ কোটি টাকারও বেশি বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নি। অশোধিত তেলে ধাক্কা দিয়ে ব্রেন্ট ক্রডের দাম ৪.২৫ শতাংশ লাফ দিয়ে হয়েছে ব্যারেল প্রতি ১০৪.৫ ডলার।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ