Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাবজোটের সঙ্গে সোমবার বৈঠক মনসুখ মাণ্ডব্যর

সব ঠিকঠাক চললে ১ সেপ্টেম্বর আইএসএল শুরু করতে চায় ফেডারেশন। কিন্তু পালটা শর্ত দিয়েছে ক্লাব জোট। নিজেদের অবস্থানে অনড় তারা।

ক্লাবজোটের সঙ্গে সোমবার বৈঠক মনসুখ মাণ্ডব্যর
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব ঠিকঠাক চললে ১ সেপ্টেম্বর আইএসএল শুরু করতে চায় ফেডারেশন। কিন্তু পালটা শর্ত দিয়েছে ক্লাব জোট। নিজেদের অবস্থানে অনড় তারা। টালমাটাল পরিস্থিতিতে ফের মাঠে নামল ক্রীড়ামন্ত্রক। আগামী সোমবার নয়াদিল্লিতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বিকেল তিনটেয় শুরু বৈঠক। ইতিমধ্যেই ক্লাবজোটের কাছে ই-মেল পাঠিয়েছে ক্রীড়ামন্ত্রক। তাতে মিটিংয়ের বিষয় নিয়ে কিছু বলা নেই। তবে অভিজ্ঞ মহলের ধারণা, কমার্শিয়াল পার্টনার ইস্যুতে আলোচনা হতে পারে। উল্লেখ্য, গত মরশুমেও আইএসএল নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত কড়া হাতে রাশ ধরেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেরিতে হলেও শুরু হয় শীর্ষ লিগ।

Advertisement

ফেডারেশন বনাম ক্লাবজোটের লড়াই দীর্ঘদিনের। তার উপর এখনো কমার্শিয়াল পার্টনার চূড়াম্ত করতে ব্যর্থ ফেডারেশন। কান পাতলে শোনা যায়, এফএসডিএল ঘনিষ্ঠ জোট কর্তাদের কলকাঠি সামলাতেই জেরবার ফেডারেশন। জিনিয়াস স্পোর্টসের সঙ্গে কথা এগিয়েও এখন থমকে রয়েছে। ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সঙ্গে ক্লাবজোটের সম্পর্ক মধুর। শোনা গিয়েছিল, প্রফুলকে সঙ্গে নিয়েই জোট কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন ফেডারেশন সভাপতি সত্যনারায়ণ। সেই মিটিং ফলপ্রসূ হলে ক্ষীর খেতেন প্রফুলই। কিন্তু রাজনীতিতে পাশার দান নিয়মিত ওলটায়। সমস্যা মেটাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ তারই প্রমাণ। জোট কর্তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। এদিকে, শুক্রবার ফিফা ফ্রেন্ডলিতে তাজিকিস্তানের কাছে ১-৩ গোলে হারল ভারত। টিম ইন্ডিয়ার একমাত্র গোলদাতা ফারুখ চৌধুরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ