Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোজের বিরতি

একের পর এক প্রজেক্টে কাজ করছেন মনোজ বাজপেয়ী। ‘ফ্যামিলি ম্যান ৩’, ‘পুলিশ স্টেশন ম্যায় ভূত’, ‘ইন্সপেক্টর জেন্ডে’— একাধিক শ্যুটিংয়ের চাপ সামলেছেন তিনি।

মনোজের বিরতি
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• একের পর এক প্রজেক্টে কাজ করছেন মনোজ বাজপেয়ী। ‘ফ্যামিলি ম্যান ৩’, ‘পুলিশ স্টেশন ম্যায় ভূত’, ‘ইন্সপেক্টর জেন্ডে’— একাধিক শ্যুটিংয়ের চাপ সামলেছেন তিনি। এছাড়াও হাতে রয়েছে দিব্যা দত্তের সঙ্গে একটি ছবি। এই আবহে কয়েকদিনের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। মুক্তির অপেক্ষায় মনোজের ‘ফ্যামিলি ম্যান ৩’। সূত্রের খবর, তিনমাসের বিরতি নিচ্ছেন মনোজ। তাঁর কথায়, ‘আমার হাতে যে কয়েকটি কাজ ছিল, সেগুলির শ্যুটিং শেষ করেছি। ফ্যামিলি ম্যান-এর প্রচার শুরু হয়েছে। তারপরই তিন থেকে চার মাস বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এক বছরে প্রায় পাঁচটা প্রজেক্টে কাজ করলাম। এতটা ব্যস্ত থাকতে আমি নিজেও পছন্দ করি না। তবে আমার কোনও অভিযোগ নেই। গত কয়েক বছর ধরে ভালো কাজ পাচ্ছি। তাকে না করব কেন?’ নতুন বছর থেকে নতুন উদ্যমে তিনি ফের কাজ শুরু করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ