Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোটিপতি লিগে বেশি বিদেশি ক্যাপ্টেন চাইছেন মঞ্জরেকর

আইপিএলে বিদেশি ক্যাপ্টেনের সংখ্যা বাড়ানোর দাবি করেছেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় অধিনায়কদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত পড়ুন।

কোটিপতি লিগে বেশি বিদেশি ক্যাপ্টেন চাইছেন মঞ্জরেকর
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইপিএলে এখন ভারতীয় ক্যাপ্টেনদেরই রমরমা। বিদেশি অধিনায়ক বলতে একমাত্র সানরাইজার্স হায়দরাবাদে প্যাট কামিন্স। বাকি ৯টি দলের নেতৃত্বেই আছেন ভারতীয়রা। তবে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বিষয়টিতে খুশি নন। কোটিপতি লিগে বিদেশি ক্যাপ্টেনের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর কথায়, ‘এবারের আইপিএলে অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ বা হার্দিক পান্ডিয়ার মতো ভারতীয় অধিনায়করা সমস্যায় প঩ড়েছে। তাঁদের অধীনে দল প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ। আমার মতে, টি-২০ ক্রিকেটে সাফল্য পেতে দক্ষ ক্যাপ্টেন আবশ্যক। তাই শুধু ভারতীয়কেই ক্যাপ্টেন করতে হবে, এমন ভাবনা অর্থহীন। কারণ, অতীতে ডেভিড ওয়ার্নার বা বর্তমানে প্যাট কামিন্স দারুণ সার্ভিস দিচ্ছে। তাই আইপিএলে বিদেশি ক্যাপ্টেনের সংখ্যা বাড়ানো উচিত। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলগুলিকেই নিতে হবে।’

Advertisement

অস্বীকারের উপায় নেই, সদ্যসমাপ্ত আইপিএলে ঋষভ পন্থ, অক্ষর প্যাটেলের মতো ভারতীয় অধিনায়কদের খুবই সাদামাটা দেখিয়েছে। পন্থের লখনউ তো টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্টে শেষ করেছে। ১৪ ম্যাচের মাত্র ৪টি জিতেছে তারা। তার জেরে ইতিমধ্যেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পন্থ। একই অবস্থা হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের। আর শোনা যাচ্ছে, আগামী মরশুমে হার্দিকও নাকি মুম্বইয়ের অধিনায়ক থাকবেন না। দিল্লি ক্যাপিটালস থেকে সেরকম কোনো খবর অবশ্য এখনও পর্যন্ত নেই। তবে অক্ষরের নেতৃত্বে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির পারফরম্যান্সও আহামরি কিছু ছিল না। একইভাবে এটাও ঠিক, রজত পাটীদারের নেতৃত্বে টানা দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু।

সম্পর্কিত সংবাদ