নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিয়ে শোরগোল গোটা দেশ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। সেই তালিকায় রয়েছেন তিন বঙ্গ সন্তানও। এদের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা, অপরজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। পেশায় তিনি আইবি অফিসার।
জানা গিয়েছে, কর্মসূত্রে সস্ত্রীক হায়দরাবাদেই থাকতেন মণীশ। পরিবারের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সেকশন অফিসার ছিলেন তিনি। ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই ঘটে যায় মর্মান্তিক জঙ্গি হামলা।
স্থানীয় সূত্রে খবর, ঝালদার বাড়িতে মণীশ রঞ্জনের বাবা ও মা রয়েছেন। তাঁর বাবা পেশায় স্কুল শিক্ষক। ঘটনায় রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন তাঁরা। শোকের ছায়া নেমে এসেছে গোটা ঝালদা জুড়ে।