Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিহ্যাবে মনবীর, পুরোদমে প্র্যাকটিস শুরু সাহালের

রিহ্যাবে মনবীর, পুরোদমে প্র্যাকটিস শুরু সাহালের
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় শিবির থেকে চোট নিয়ে বুধবারই শহরে ফিরেছিলেন মনবীর সিং। সময় নষ্ট না করে বৃহস্পতিবার মোহন বাগান অনুশীলনে যোগ দিলেন তিনি। তবে এদিন মাঠের ধারেই সময় কাটাতে হয় তাঁকে। সকালে অবশ্য চোটের জায়গায় এমআরআই হয়। উল্লেখ্য, জাতীয় শিবিরে হার্ড ট্রেনিংয়ের ফলেই পিঠে টান লাগে মনবীরের। গোটা বিষয়ে বেশ বিরক্ত সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সামনে আইএসএলের সেমি-ফাইনাল। তার আগে মনবীরের চোট রীতিমতো চিন্তা বাড়িয়েছে কোচ হোসে মোলিনার। টিম সূত্রে খবর, বল পায়ে অনুশীলন শুরু করতে এক সপ্তাহ সময় লাগবে। ফলে ৩ এপ্রিল সেমি-ফাইনালের প্রথম লেগে তাঁকে পাওয়া যাবে বলেই আশাবাদী সবুজ-মেরুন ব্রিগেড। তবে চোট সারিয়ে বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করলেন সাহাল আব্দুল সামাদ। ফলে তাঁর খেলা নিয়ে কোনও সমস্যা থাকছে না।

Advertisement

এদিকে, বৃহস্পতিবার ক্লাবের কার্যসমিতির বৈঠকের পরেই সরকারিভাবে নির্বাচন কমিটির হাতে দায়িত্ব তুলে দিল মোহন বাগানের বর্তমান শাসক গোষ্ঠী। এদিন ক্লাব তাবুঁতে সেকথা ঘোষণা করেন সচিব দেবাশিস দত্ত। একইসঙ্গে ক্লাবের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তাঁদের নামও ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বেই মোহন বাগানের পরবর্তী নির্বাচন হবে। কমিটির বাকি সদস্যরা হলেন বিশ্বব্রত বসু মল্লিক, শৌভিক মিত্র, অভিষেক সিংহ ও অনুপ কুমার কুণ্ডু।

Advertisement
সম্পর্কিত সংবাদ