Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মননঞ্জলি

বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল ও রিসার্চ সেন্টারের উদ্যোগে বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মননঞ্জলি’। এই সান্ধ্য অনুষ্ঠান গান নাচের মেলবন্ধনে সাজানো ছিল

মননঞ্জলি
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাপস কাঁড়ার: বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল ও রিসার্চ সেন্টারের উদ্যোগে বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মননঞ্জলি’। এই সান্ধ্য অনুষ্ঠান গান নাচের মেলবন্ধনে সাজানো ছিল। অনুষ্ঠানের সূচনা হয় প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতে। রবীন্দ্র গানে সূচনা হলেও শিল্পীর কণ্ঠে শোনা যায় আরও দুই ভিন্ন ধারার গান। বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ বিবেক দত্তের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রনাথের গান। গানের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শিল্পী হৈমন্তী শুক্লা। তাঁর কণ্ঠে শোনা যায় সাধক ভবা পাগলার গান। এছাড়াও তাঁর কালজয়ী দু’টি গান ‘বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’ ও ‘এখনও সারেঙ্গীটা বাজছে’ শ্রোতাদের স্মৃতিমেদুর করে তোলে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নৃত্যনাট্য ‘রাধা প্রেমলীলা’। মালয়েশিয়ার সূত্র ফাউন্ডেশনের প্রযোজনায় নৃত্যনাট্যটির পরিচালনা ও নৃত্য অভিনয়ে ছিলেন দাতুক রামলি ইব্রাহিম। 

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ