Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর দাম না থাকায় কালনায় ঋণের দায়ে আত্মঘাতী বৃদ্ধ

আলুর দাম না থাকায় শুক্রবার ভোরে বাড়িতে আব্বাস শেখ(৬১) নামে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। শুক্রবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আলুর দাম না থাকায় কালনায় ঋণের দায়ে আত্মঘাতী বৃদ্ধ
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: আলুর দাম না থাকায় শুক্রবার ভোরে বাড়িতে আব্বাস শেখ(৬১) নামে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। শুক্রবার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি কালনা থানার মুরাগাছায়। মৃতের জামাই আরিফুল শেখ বলেন, শ্বশুরমশায় ধারদেনা করে কয়েক বিঘে জমিতে আলু চাষ করেছিলেন। জমির অধিকাংশ আলু হিমঘরে রেখেছেন। বর্তমানে আলুর দাম না থাকায় দেনা শোধ করতে পারছিলেন না। পাওনাদাররা তাগাদা দিচ্ছিল। তাতেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আমাদের মনে হয় মানসিক অবসাদের জেরেইে তিনি আত্মঘাতী হয়েছেন।

Advertisement

অন্য ঘটনায় ভিনরাজ্যে কাজে যাওয়ার জন্য টিকিট কাটার টাকায় নেশা করে বাড়ি ফেরায় স্ত্রী ও বাবা-মায়ের প্রশ্নের মুখে পড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম সাদ্দাম হোসেন শেখ(৩৯)। তাঁর বাড়ি নাদনঘাট থানার ডাঙাপাড়ায়। মৃতের বাবা কেরামত শেখ বলেন, ছেলে কেরলে কাজ করত। কিছুদিন আগেই বাড়ি এসেছিল। এখানে এসে নেশা করতে থাকে। আমরা বারণ করলেও শুনত না। দিন কয়েক আগে ছেলে কেরল যাওয়ার টিকিট কাটার জন্য দু’হাজার টাকা চায়। বৃহস্পতিবার ছেলেকে দু’হাজার টাকা দিই। কিন্তু, ছেলে রাতে নেশা করে বাড়ি ফেরে। টিকিট কেটেছে কিনা জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয়নি। শুক্রবার ভোরে ছেলেকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।
এবিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার বলেন, ওই বৃদ্ধ কী কারণে মারা গিয়েছে জানি না। তবে আগের সরকার চাষিদের জন্য কিছু করেনি। আমাদের সরকার চাষিদের উন্নয়নে ভাবনাচিন্তা করছে।
অন্য ঘটনায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বধূ। মৃতার নাম বীণা মণ্ডল(৪২)। তাঁর বাড়ি মেমারি থানার টিকাইপুরে। মৃতার দেওর পিন্টু  মণ্ডল বলেন, কিছুদিন ধরে বউদি মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। বুধবার সকালে বউদি কীটনাশক খায়। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে মারা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ