Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আশা ছাড়ছে না ম্যান সিটি

প্রিমিয়ার লিগ জয়ের আশা জিইয়ে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারাল পেপ ব্রিগেড। সেই সুবাদে শীর্ষে থাকা আর্সেনালকে চাপে রাখল সিটিজেনরা।

আশা ছাড়ছে না ম্যান সিটি
  • ১৫ মে, ২০২৬ ০৮:১২
Prefer us on Google

লন্ডন: প্রিমিয়ার লিগ জয়ের আশা জিইয়ে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারাল পেপ ব্রিগেড। সেই সুবাদে শীর্ষে থাকা আর্সেনালকে চাপে রাখল সিটিজেনরা। এদিন ম্যাচে স্কোরশিটে নাম তোলেন আন্তোনিও সেমেনো, ওমর মারমাউস ও সাভিনহো। এই জয়ের সুবাদে ৩৬ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ৭৭। সমসংখ্যক ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। দু’দলের আর বাকি দু’টি করে ম্যাচ। খেতাব জয়ের দৌড়ে অ্যাডভান্টেজে গানাররা। তবে আশা ছাড়ছে না পেপ ব্রিগেড। বাকি দু’টি ম্যাচ জিতে আর্সেনালকে চাপে রাখাই লক্ষ্য তাদের।

Advertisement

এদিকে, তিন ম্যাচ বাকি থাকতেই লা লিগা খেতাব ঘরে তুলেছে বার্সেলোনা। এল ক্লাসিকো জিতে শিরোপা জয়ের সেলিব্রেশন সেরেছিলেন র‌্যাশফোর্ড-পেড্রিরা। তবে পরের ম্যাচেই হোঁচট খেল হান্স ফ্লিকের ছেলেরা। বুধবার অ্যাওয়ে ম্যাচে আলাভেসের কাছে ০-১ গোলে হারল কাতালন ক্লাবটি। ম্যাচে একমাত্র গোলটি ইব্রাহিম ডিয়াবাতের। তার ফলে লিগে একশো পয়েন্ট স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল বার্সা। আপাতত ৩৬ ম্যাচে ৯১ পয়েন্টেই দাঁড়িয়ে তারা। অন্যদিকে, লিগ জয়ের সেলিব্রেশনে প্যালেস্তাইন পতাকা হাতে দেখা গিয়েছিল লামিনে ইয়ামালকে। যা নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ