Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত প্রৌঢ়

গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম রবীন্দ্রনাথ সানা।

শক্তিগড়ে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত প্রৌঢ়
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম রবীন্দ্রনাথ সানা। তার বাড়ি শক্তিগড় থানা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শক্তিগড় বাজার এলাকার একটি ধাবার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২১ আগস্ট ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। ওই গৃহবধূর বাড়ি শক্তিগড় থানা এলাকাতেই। বৃহস্পতিবার সকালে তাঁর স্বামী মাকে নিয়ে হাটে গিয়েছিলেন। গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকা রবীন্দ্রনাথ গৃহবধূর বাড়িতে হাজির হন। গৃহবধূর পরিবারের সঙ্গে অভিযুক্তের জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। রবীন্দ্রনাথকে তাই বাড়িতে আসতে দেখে গৃহবধূ কিছুটা অবাক হন। জমি বিবাদ নিয়ে আলোচনা করতে এসেছে ভেবে তাঁকে এবিষয়ে না জড়ানোর জন্য অভিযুক্তকে বলেন গৃহবধূ। স্বামী ও শাশুড়ি বাড়িতে নেই বলে তিনি তাকে পরে আসতে বলেন। কথাবার্তার মাঝেই রবীন্দ্রনাথ গহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। গৃহবধূ তাঁকে প্রাণপাণে বাধা দেন। তিনি চিৎকার শুরু করেন। এসবের মধ্যেই গৃহবধূর শাশুড়ি হাট থেকে ঘরে ফিরে আসেন। তিনি গৃহবধূকে উদ্ধার করেন। দেখে নেওয়ার হুমকি দিয়ে রবীন্দ্রনাথ ঘর থেকে পালিয়ে যায়। বড়শুল স্বাস্থ্যকেন্দ্রে গৃহবধূর চিকিৎসা করানো হয়। পরের দিন তিনি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতের মেডিকেল পরীক্ষা করানোর জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন সি‌঩জেএম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ