Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ তমলুক ও পিংলায় মমতার সভা

আজ, মঙ্গলবার তমলুক ও পিংলায় সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা নাগাদ পিংলা বিধানসভার অধীন খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগরের মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

আজ তমলুক ও পিংলায় মমতার সভা
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, খড়্গপুর: আজ, মঙ্গলবার তমলুক ও পিংলায় সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা নাগাদ পিংলা বিধানসভার অধীন খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগরের মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১২টায় তমলুক থানার আস্তাড়ায় নির্বাচনি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুক বিধানসভার তৃণমূল প্রার্থী দীপেন্দ্রনারায়ণ রায়ের সমর্থনে ওই সভা হবে। তমলুক শহর ও গ্রামীণ এলাকা থেকে ২০হাজার কর্মী-সমর্থক ওই সভায় আসবেন। সোমবার জোরকদমে প্রস্তুতির কাজ চলে। ২০২১সালে মুখ্যমন্ত্রী শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত মেচেদায় নির্বাচনি সভা করেছেন। পাঁচ বছর পর আবারও মুখ্যমন্ত্রীর সভা ঘিরে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা তুঙ্গে।  তমলুক বিধানসভা আসন ধরে রাখার লক্ষ্যে লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা আসনে তৃণমূল প্রায় ২১হাজার ভোটে পিছিয়ে থাকলেও রাজ্য সরকারের উন্নয়ন ও বাড়ি বাড়ি পরিষেবাকে সামনে রেখে বিধানসভা ভোটে প্রচার চালাচ্ছে তৃণমূল। তাছাড়া, তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপেন্দ্রনারায়ণবাবুর ব্যক্তি ইমেজ এই ভোটে শাসকদলকে সুবিধাজনক জায়গায় রেখেছে। বুথভিত্তিক প্রচার জোর গতিতে চলছে। আজ, মুখ্যমন্ত্রীর বার্তার দিকে তাকিয়ে এই বিধানসভার নেতা-কর্মীরা। পিংলা বিধানসভার অধীন খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগরের মাঠে সভা করবেন মমতা। তৃণমূলের দুই প্রবীণ নেতা পিংলার অজিত মাইতি এবং সবংয়ের মানসরঞ্জন ভুঁইয়ার সমর্থনে সভা হবে। দলনেত্রীর সভা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে এলাকায়। সভাস্থল প্রস্তুত করার কাজ হয়েছে বলে জানিয়েছেন পিংলার তৃণমূল প্রার্থী অজিতবাবু। সভাস্থলের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ