খাড়্গের বাসভবনে মক পার্লামেন্টে সৌগত-মহুয়াদের পাঠাচ্ছেন মমতা
  • ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:৩৩
Prefer us on Google

কলকাতা, ২৯ অক্টোবর: এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে মেগা কর্মসূচি আছে বিরোধীদের। তার আগে আগামীকাল, শুক্রবার নিজের বাসভবনে মক পার্লামেন্ট কর্মসূচি নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ইস্যু জ্ঞানেশ কুমারের ইস্তফা। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তাতে সাড়া দিয়ে বেশ কয়েকজন সংসদকে দিল্লি পাঠাচ্ছেন মমতা। সৌগত রায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদরা ওই মক পার্লামেন্টে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

অন্যদিকে আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। ওই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবীরা।  সূত্রের খবর, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের মেগা কর্মসূচিতে উপস্থিত থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ অক্টোবর তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে।