Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাতৃ দিবসে শুভেচ্ছা মমতার, গান প্রকাশ

রবিবার মাতৃ দিবসে সকল মায়েদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃ দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি। এই প্রেক্ষাপটে মমতার কথা ও সুরে একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য।

মাতৃ দিবসে শুভেচ্ছা মমতার, গান প্রকাশ
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার মাতৃ দিবসে সকল মায়েদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃ দিবস উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন তিনি। এই প্রেক্ষাপটে মমতার কথা ও সুরে একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন শিল্পী মনোময় ভট্টাচার্য। সমাজিক মাধ্যমে মমতা লিখেছেন, ‘মা পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি— তিনিই প্রেরণা, ভালোবাসা, আবেগ। আমাদের সমস্ত সত্তাজুড়ে তাঁর অবস্থান। আমার অনেক প্রকল্পে আমি মাকে স্মরণ করেছি, প্রণাম জানিয়েছি। মা-মাটি-মানুষের সূচনাই তো মাকে দিয়ে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মায়েদের আত্মত্যাগ, তাঁদের নিঃস্বার্থ অবদান আমাদের সবার জীবনে বেঁচে থাকার জিয়নকাঠি। তাঁদের আশিস, স্নেহের পরশ আমাদের কাছে অমূল্য। জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গীকৃত হোক মায়েদের জন্য।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ