Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্যাকেজের বাইরে চিকিৎসা খরচ ঠেকাতে আজ বিল পেশ বিধানসভায়

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক্যাল সেন্টারগুলির বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে, নির্ধারিত প্যাকেজের বাইরে গিয়ে রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে তারা। এক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

প্যাকেজের বাইরে চিকিৎসা খরচ ঠেকাতে আজ বিল পেশ বিধানসভায়
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক্যাল সেন্টারগুলির বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে, নির্ধারিত প্যাকেজের বাইরে গিয়ে রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে তারা। এক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ, সোমবার বিধানসভায় পেশ হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫’। আজ বিধানসভার অধিবেশনে এই বিলের উপর আলোচনায় অংশ নেবেন বিধায়করা। বিশেষ করে চিকিৎসক-বিধায়করা বিলের উপর বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। আজ বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে থাকা বিভিন্ন দপ্তরের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। তাছাড়া, আজ বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ