Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনগ্রসর শ্রেণি উন্নয়নে পাঁচটি নতুন বোর্ড ঘোষণা মমতার

রাজ্যের অনগ্রসর শ্রেণির মানুষের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আরও পাঁচটি সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে নবান্ন। শুক্রবার সমাজ মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অনগ্রসর শ্রেণি উন্নয়নে পাঁচটি নতুন বোর্ড ঘোষণা মমতার
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অনগ্রসর শ্রেণির মানুষের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আরও পাঁচটি সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে নবান্ন। শুক্রবার সমাজ মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘খুব শীঘ্রই মুণ্ডা (তফসিলি উপজাতি), কোড়া (তফসিলি উপজাতি), ডোম (তফসিলি জাতি), কুম্ভকার (অনগ্রসর শ্রেণি) এবং সদগোপ (অনগ্রসর শ্রেণি) সম্প্রদায়ের জন্য পৃথক সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করা হবে।’

Advertisement

কেন এই বোর্ডগুলি গঠনের প্রয়োজন পড়ছে? এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘এই সম্প্রদায়গুলি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নতুন বোর্ডগুলির মাধ্যমে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হবে।’
এছাড়াও, এই বোর্ডগুলির মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রথাগত অধিকার সংরক্ষিত হবে এবং তাদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, ২০১৩ সাল থেকে রাজ্য সরকার বিভিন্ন অনগ্রসর ও দুর্বল সম্প্রদায়ের উন্নয়নের জন্য একাধিক বোর্ড গঠন করেছে। এই উদ্যোগগুলির লক্ষ্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ