Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৯ জনের নতুন কমিটি গঠন করল মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স

২৯ জনের নতুন কমিটি গঠন করল মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ঐক্যবদ্ধভাবে পথচলার অঙ্গীকার নিয়ে গঠিত হল মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের নতুন বোর্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সংগঠনের ২৯ জনের নির্বাহী কমিটি। সোমবার সন্ধ্যায় ইংলিশবাজার শহরের বাণিজ্য ভবনে নবগঠিত অফিস বেয়ারার এবং কার্যকরী সদস্য পদের ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন জয়ন্ত কুণ্ডু। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন উত্তম বসাক এবং বিমল দাস। এছাড়াও এবছর চার জন সহ সভাপতি, চার জন যুগ্ম সম্পাদক ও চার জন সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

Advertisement

মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, ব্যবসায়ীরা আমাদের আশীর্বাদ দিয়ে এখানে পাঠিয়েছেন। ব্যবসায়ীদের সমস্ত কাজে বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ীদের বিপদে আপদে আমরা চেম্বার অফ কমার্স পাশে থাকব। দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি। আমরা ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে আছি এবং থাকব। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে পথ চলব যাতে আগামী দিনে মালদহ মার্চেন্টস অব চেম্বারকে আরও শক্তিশালী হয়। 
মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সে প্রতি তিন বছর অন্তর ভোট প্রক্রিয়া করা হয়। এই বছর ২০২৫ সাল থেকে ২০২৮ সালের জন্য ২৯ জনের কমিটি গঠিত হয়েছে। ভোটে ২৯ জনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এর বেশি সংখ্যক মনোনয়ন দাখিল না হওয়ার কারণে নির্বাচন কমিশনার এই ২৯ জনের নাম খতিয়ে দেখে ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভার বৈঠকে জানিয়ে দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, গত তিন বছর ব্যবসায়ীদের আশীর্বাদ ও সহযোগিতা নিয়ে তাঁদের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। পাশাপাশি জেলা প্রশাসন, জেলা পুলিস প্রশাসন, ইংলিশবাজার পুরসভা, পুরাতন মালদহ পুরসভা এবং বিশেষভাবে যখনই আমরা ব্যবসায়ীদের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি, তিনি আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 
আগামী তিন বছর ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে একটি ব্লাডব্যাঙ্ক চালুর সিদ্ধান্ত আমরা নিয়েছি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থে এই ব্লাডব্যাঙ্ক চালু করা হবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ