Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএম আবাসের স্ব-সমীক্ষায় এগিয়ে মালদহ, রাজ্যে ইতিমধ্যেই আবেদন ২.৩৫ লক্ষ

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ চলছে রাজ্যজুড়ে। ১৫ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে তালিকা। এটি কোনো যোগ্য উপভোক্তাকে বাদ রেখে প্রকাশ করতে নারাজ রাজ্য।

পিএম আবাসের স্ব-সমীক্ষায় এগিয়ে মালদহ, রাজ্যে ইতিমধ্যেই আবেদন ২.৩৫ লক্ষ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ চলছে রাজ্যজুড়ে। ১৫ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে তালিকা। এটি কোনো যোগ্য উপভোক্তাকে বাদ রেখে প্রকাশ করতে নারাজ রাজ্য। সেই কারণে প্রান্তিক মানুষকে অনলাইনে স্ব-সমীক্ষা বা সেলফ সার্ভে পরিষেবা ব্যবহার করে দ্রুত আবেদন জানানো হল রাজ্যের তরফে। ইতিমধ্যে সেলফ সার্ভে মাধ্যমে ২ লক্ষ ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। অনলাইনের মাধ্যমে সর্বাধিক ৫৫ লক্ষ ৬৩২ টি আবেদন জমা পড়েছে মালদহ জেলায়। 

Advertisement

রাজ্যের তরফে জানানো হয়েছে সেলফ সার্ভে পরিষেবার কারণে এবার নিজেদের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই সমীক্ষা সম্পূর্ণ করতে পারবেন পশ্চিমবঙ্গবাসী। সেই ক্ষেত্রে মোবাইল ফোনে ‘আবাস প্লাস ২০২৪’ এবং ‘আধারফেস আরডি’ অ্যাপগুলি ডাউনলোড করে আধার যাচাইয়ের মাধ্যমে আবেদন করতে হবে। সমীক্ষা প্রক্রিয়ায় আবেদনকারীকে প্রথমে আবাস প্লাস ২০২৪ অ্যাপে তুলতে হবে। এরপর পরিবারের সদস্যদের তথ্য, ভোটার পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, বর্তমান বাসস্থানের ছবি এবং নতুন বাড়ি নির্মাণের সম্ভাব্য স্থানের ছবি আপলোড করতে হবে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তালিকার শীর্ষে রয়েছে মালদহ জেলা। দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি। যেখানে ৫৫,৬৩২টি স্ব-সমীক্ষা হয়েছে। তবে হাওড়া (৫৪৪), পশ্চিম বর্ধমান (৩৯৬), শিলিগুড়ি মহকুমা পরিষদ (৩৯১), দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (১৩১) এবং কালিম্পংয়ে (২৫) এই কাজে খুব একটা অগ্রগতি হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ