Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও জিতলেন শ্রীকান্ত

পিছিয়ে পড়েও জিতলেন শ্রীকান্ত
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কুয়ালালামপুর: মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছলেন কিদাম্বি শ্রীকান্ত। মঙ্গলবার পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন ভারতীয় শাটলার। চাইনিজ তাইপের হুয়াং ইউয়ের বিরুদ্ধে প্রথম গেমে দাঁড়াতেই পারেননি তিনি। ৯-১১ পয়েন্টে বশ মানতে হয় শ্রীকান্তকে। তবে ভুল শুধরে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান তিনি। পরের দুটি গেম যথাক্রমে ২১-১২ ও ২১-৬ পয়েন্টে জিতে নেন শ্রীকান্ত। মূলপর্বের শুরুতেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর সামনে। শ্রীকান্তের প্রতিপক্ষ চীনের লু গুয়াং। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছ’নম্বরে রয়েছেন এই শাটলার।

Advertisement

শ্রীকান্ত জিতলেও ভারতের বাকি প্রতিযোগীরা অবশ্য হতাশই করলেন। পুরুষদের সিঙ্গলসে যোগ্যতা পর্বের ব্যারিকেড টপকাতে ব্যর্থ থারুন মানেপাল্লি ও শঙ্কর মুথুস্বামী। মহিলাদের সিঙ্গলসে ল঩ড়েও হার আনমোল খার্বের। চাইনিজ তাইপের ই-তিংয়ের কাছে ১৪-২১, ১৮-২১ গেমে হেরে বিদায় নেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ