Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

ম্যালেরিয়া: ২ হাজারেরও বেশি আক্রান্ত

মাত্র ১৫ দিনে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে।

ম্যালেরিয়া: ২ হাজারেরও বেশি আক্রান্ত
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ১৫ দিনে রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ। এমনই জানা গিয়েছে স্বাস্থ্যদপ্তর সূত্রে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদীয়ার বেশকিছু প্রান্তে এই রোগের উৎপাত বেশি দেখা যাচ্ছে। স্বাস্থ্যকর্তাদের প্রধান উদ্বেগের কারণ হল, এই পর্বে ফ্যালসিফেরাম বা ম্যালিগন‌্যান্ট ম্যালেরিয়া বাড়তে শুরু করেছে। গত ১৫ দিনে মোট আক্রান্তের প্রায় অর্ধেকই ম্যালিগন‌্যান্ট ম্যালেরিয়া। ফলে শুরু থেকে যা আশঙ্কা করা গিয়েছিল, বাস্তব পরিস্থিতি অনেকটা সেইরকমই। এবছর ডেঙ্গুর থেকে বেশি চিন্তায় রেখেছে ম্যালেরিয়া।  এদিকে সাপ্তাহিক অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।আক্রান্তের সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (১২১৭)। দ্বিতীয় স্থানে কলকাতা—আক্রান্ত ৫৬৯। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগনা (৪৬৯) এবং নদীয়া (৪৫৭)। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ